

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নিরাপদ এবং দখলমুক্ত সড়কের দাবিতে রাজধানীর ফার্মগেটে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। এতে সরকারি বিজ্ঞান কলেজ ও সরকারি সাইন্স হাই স্কুলের শিক্ষার্থীরা অংশ নেন।
রোববার (১৯ অক্টোবর) দুপুরে ফার্মগেট মোড়ে প্রথমে মানববন্ধন অনুষ্ঠিত হয়, এরপর তারা বিক্ষোভ মিছিল পরিচালনা করে। এসময় শিক্ষার্থীরা মোট ৫টি দাবি তুলে ধরেন।
শিক্ষার্থীদের অভিযোগ, স্কুল ও কলেজের সামনে অটোরিকশাগুলো জ্যাম সৃষ্টি করছে। গেটের সামনে রিকশাগুলো লাইন ধরে দাঁড়িয়ে থাকে, যা রাস্তা পারাপারকে বিপজ্জনক করে তোলে। ফার্মগেট এলাকায় স্কুল, কলেজ এবং বিভিন্ন কোচিং সেন্টার থাকায় প্রায় দুই হাজার শিক্ষার্থী প্রতিদিন এই রাস্তা ব্যবহার করে।
তারা আরও বলেন, যখন রাস্তা ফাঁকা থাকে, তখন গাড়িগুলো ৪০-৫০ কিলোমিটার গতিতে চলাচল করে। অটোরিকশার ব্রেক দিয়ে নিয়ন্ত্রণ সম্ভব না হওয়ায় অনেক সময় শিক্ষার্থীর ওপরও রিকশা উঠে যায়। ফলে ঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের রাস্তা পার হতে হয়।
মন্তব্য করুন
