

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সাভারের বিরুলিয়া এলাকায় এক সাবেক বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) শিক্ষার্থীকে চিহ্নিত মাদক ব্যবসায়ীদের হাতে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে রাস্তায় নেমেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শনিবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর ১১ নম্বর মেইন রোডে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে তারা মিরপুর ১০ নম্বর গোলচত্বরে গিয়ে সড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং পুরো এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
বিক্ষোভে অংশ নিয়ে শিক্ষার্থীরা বলেন, আমাদের সাবেক সহপাঠীর ওপর যে পাশবিক নির্যাতন চালানো হয়েছে, তা মানবতার জন্য কলঙ্কজনক। অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
বিইউপি শিক্ষার্থীদের এ কর্মসূচিতে সংহতি জানিয়ে যোগ দেন বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়সহ আশপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
তারা সারাদেশে নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনার ক্রমবর্ধমানতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং অভিযুক্তদের প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ করে প্রতীকী প্রতিবাদ জানান।
শিক্ষার্থীরা জানান, মামলার পর একজনকে গ্রেফতার করা হলেও বাকি দুই আসামি এখনো পলাতক। তাদের দ্রুত গ্রেফতারের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
এ সময় ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। যানজট নিরসনে ট্রাফিক পুলিশ বিকল্প পথে যান চলাচলের ব্যবস্থা করে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল মিয়া জানান, অভিযুক্তদের মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের ধরতে অভিযান চলছে। শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে।
মন্তব্য করুন
