

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে ফ্লাইট ওঠানামায় কোনো প্রভাব পড়েনি বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
শনিবার (১৮ অক্টোবর) দুপুরের দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজের একটি অংশে আগুন দেখা দেয়। জানা গেছে, ওই স্থানে আমদানি করা পণ্য সামগ্রী সংরক্ষিত ছিল।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ বলেন, কার্গো ভিলেজের পাশে অবস্থিত একটি অংশে আগুন লেগেছে। আগুন নেভাতে বিমানবন্দর কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস ও বাংলাদেশ বিমানবাহিনী যৌথভাবে কাজ করছে।
তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের ঘটনাটি বিমানবন্দরের মূল অপারেশনাল এলাকায় নয়, ফলে বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে।
ফ্লাইট চলাচল সাময়িক স্থগিত রয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩২টি ইউনিট কাজে যোগ দিচ্ছে। এর মধ্যে ১৪টি ইউনিট কাজ করছে। ১৮টি ইউনিট পথে আছে।
২০ টি ইউনিট কাজ করছে, ১২ টি ইউনিট পথে রয়েছে।
মন্তব্য করুন
