রবিবার
০২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বায়ু দূষণের শীর্ষে জাকার্তা, ঢাকার অবস্থান কত?

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৬, ০৯:০৪ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। বায়ুমান সূচকে জাকার্তার স্কোর ১৭৪। তালিকায় ৩২তম অবস্থানে রয়েছে ঢাকা। আজ বায়ু মান সূচকে ঢাকার স্কোর ৭৩, যা ‘সহনীয়’ হিসেবে বিবেচিত।

রোববার (২ আগস্ট) সকাল সাড়ে ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউ এয়ারে এ তথ্য জানা যায়।

বায়ুদূষণে আজ বিশ্বের শহরগুলোর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা, যার স্কোর ১৫৮। তৃতীয় স্থানে রয়েছে আরব আমিরাতের দুবাই শহর, যার স্কোর ১৫৪। চতুর্থ স্থানে রয়েছে বাহরাইনের মানামা, এই শহরের স্কোর ১৪৫। তালিকার পঞ্চম স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, যার স্কোর ১৩২।

উল্লেখ্য, একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন