

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীতে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে ডাকাতির প্রস্তুতির সময় আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গোয়েন্দা পুলিশের ওয়ারী বিভাগের ডিসি মোহাম্মদ শাহীন।
এর আগে বুধবার দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়। এসময় ডাকাতি কাজে ব্যবহৃত তিনটি ডিবি পুলিশের জ্যাকেট, একটি ওয়াকিটকি, একটি হ্যান্ডকাফ, তিনটি নেইমপ্লেট ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।
ডিসি শাহীন বলেন, গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে বিভিন্ন এলাকায় সংঘবদ্ধ ডাকাতি করার কথা জানিয়েছে। তাদের বিরুদ্ধে আগের দস্যুতা ও ডাকাতির মামলা রয়েছে।
পলাতক ডাকতদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
মন্তব্য করুন