শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

একাধিক পোশাক-বাইকের নাম্বার প্লেট পাল্টে ছিনতাই করতেন তারা 

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ০২:১৫ পিএম
গ্রেপ্তারকৃত শাওন ও ফারুক
expand
গ্রেপ্তারকৃত শাওন ও ফারুক

কখনও একাধিক জামা গায়ে দিয়ে আবার কখনও বাইকের নাম্বার প্লেট পরিবর্তন করে ছিনতাই করতেন তারা।

পুলিশ যাতে ধরতে না পারে সেজন্যই এমন অভিনব পদ্ধতিতে গত তিনমাস রাজধানীর উত্তরা এলাকায় তিনজনের একটি চক্র ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে ৭টি। এসব ঘটনায় পৃথক পৃথক মামলাও হয়েছে।

প্রতিটি মামলার পর তদন্ত শুরু করে ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগ। অপরাধীদের ধরতে ‘ছিনতাই প্রতিরোধ টিম’ গঠন করে পুলিশ। এই টিমের সদস্যরা উত্তরার বিভিন্ন পয়েন্টে আসামিদের ধরতে তৎপর হয়। অভিনব পদ্ধতিতে করা এই ছিনতাইকারীদের ধরতে পুলিশও বহুমাত্রিক কৌশল অবলম্বন করে।

পুলিশ সদস্যরা কখনও রিকশাচালক, পাঠাও চালক আবার কখনও বাড়ির নিরাপত্তা প্রহরী সেজেছেন ছিনতাইকারীদের ধরতে। অবশেষে এই চক্রের দুই সদস্যকে গ্রেপ্তারে কথা জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান উত্তরা বিভাগের ডিসি মুহিদুল ইসলাম।

তিনি বলেন, চক্রটির প্রধান শাওন এবং সদস্য ফারুককে গ্রেফতার করা হয়েছে এবং জিল্লুর নামে একজন পলাতক রয়েছে। উত্তরার সাতটি ছিনতাইয়ের ঘটনায় মোর ৫৯ লাখ টাকা ছিনতাই করেছে চক্রটি।

ছিনতাই প্রতিরোধ পুলিশ কাজ করে যাচ্ছে জানিয়ে ডিএমপির এই কর্মকর্তা বলেন, উত্তরার বিভিন্ন এলাকা থেকে গত ৬ মাসে ১১২৮ জন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন