শনিবার
১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা সাংবাদিক ফোরাম ঢাকার সভাপতি সাঈদ, সম্পাদক জসিম

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ১২:৪৮ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার (সিজেএফডি) ২০২৬-২০২৭ সেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে সাঈদ আহমেদ খান এবং সাধারণ সম্পাদক পদে সালাহ উদ্দিন জসিম সংগঠনটির সদস্যদের ভোটে নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (১৭ জুলাই) জাতীয় প্রেসক্লাবে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার শরীফুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার তোফায়েল হোসেন ও এমএস দোহা, বিদায়ী সভাপতি সাজ্জাদ হোসেন ও সাধারণ সম্পাদক এম মোশাররফ হোসাইন প্রমুখ।

নির্বাচনে সহসভাপতি পদে সালাম ফারুক ও মোসাম্মৎ নাসরীন সুলতানা, যুগ্ম-সম্পাদক পদে মনির আহমাদ জারিফ ও ফারজানা আফরিন, অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন দরবেশ, সাংগঠনিক সম্পাদক পদে মো. শাহনেওয়াজ বাবলু ও দপ্তর সম্পাদক পদে মো. আশিকুর রহমান নির্বাচিত হয়েছেন।

এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে শাহাদাত হোসেন রাকিব এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে আহমেদ আজম নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সমাজকল্যাণ সম্পাদক হাবিবুর রহমান বাবু, তথ্য ও প্রযুক্তি সম্পাদক এ এফ এম রাসেল পাটোয়ারী, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক কাজী দ্বীন মোহাম্মদ বেলাল, আন্তর্জাতিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইয়াসিন রানা, এবং ইভেন্ট ও আপ্যায়ন সম্পাদক পদে মাহমুদুল হাসান বিপ্লব শিকদার।

এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন, দিদারুল আলম দিদার, মোহাম্মদ আব্দুল ওদুদ, মো. আবু তাহের, কমল চৌধুরী ও শারমিন সুলতানা রিমা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup