

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তাদের অংশগ্রহণে ধানমন্ডি মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ম্যাচে আর্জেন্টিনা সমর্থক দল ১-০ গোলের ব্যবধানে অবশিষ্ট বিশ্ব একাদশ সমর্থক গোষ্ঠীকে পরাজিত করেছে।
শুক্রবার (১৭ জুলাই) বিকেলে অনুষ্ঠিত ম্যাচটি শুরু থেকেই ছিল উত্তেজনাপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। উভয় দলই আক্রমণ-পাল্টা আক্রমণে জমিয়ে তোলে খেলা। তবে আর্জেন্টিনা সমর্থক দল একটি দুর্দান্ত গোল করে এগিয়ে যায় এবং শেষ পর্যন্ত সেই একমাত্র গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে।
ম্যাচজুড়ে দুই দলের খেলোয়াড়রা দৃষ্টিনন্দন ফুটবল খেলা উপহার দেন। মাঠে ছিল খেলোয়াড়সুলভ মনোভাব, পারস্পরিক সৌহার্দ্য ও প্রাণবন্ত পরিবেশ। খেলা উপভোগ করতে উপস্থিত ছিলেন গণপূর্ত অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা।
ম্যাচ শেষে বিজয়ী আর্জেন্টিনা সমর্থক দলের খেলোয়াড়রা আনন্দ-উল্লাসে মেতে ওঠেন। অন্যদিকে বিশ্ব একাদশ সমর্থক গোষ্ঠীও বিজয়ী দলকে অভিনন্দন জানান এবং খেলাধুলার মাধ্যমে পারস্পরিক বন্ধুত্ব ও সম্প্রীতি আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন।
আয়োজকদের মতে, এ ধরনের প্রীতি ক্রীড়া আয়োজন কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ঐক্য, সৌহার্দ্য ও দলগত চেতনা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এমন আয়োজন নিয়মিতভাবে অব্যাহত রাখার পরিকল্পনার কথা জানানো হয়।