

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে একটি পোশাক কারখানা ও কসমিক ফার্মা নামের কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ডে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অনেকে দগ্ধ হয়েছেন।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে প্রায় ১১টা ৪০ মিনিটের দিকে আগুন লাগে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) লে. কর্নেল তাজুল ইসলাম।
দুপুরে এক ব্রিফিংয়ে তিনি জানান, কেমিক্যাল গুদামের ভেতরে এখনও আগুন জ্বলছে এবং গার্মেন্টসের দ্বিতীয় ও তৃতীয় তলায় মরদেহ উদ্ধার করা হয়েছে।
ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, আগুন নিয়ন্ত্রণে আনতে তাদের ৮টি ইউনিট কাজ করছে, তবে এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় জানা যায়, প্রথমে পোশাক কারখানায় একটি বিস্ফোরণ ঘটে, এরপর মুহূর্তেই আগুন পাশের কেমিক্যাল গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একের পর এক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। পরে তাদের সহায়তায় যোগ দেন আশপাশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক, পুলিশ, র্যাব ও বিজিবির সদস্যরা।
মন্তব্য করুন
