শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুরে গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে আগুনে নিহত ৫

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ০৩:৫৬ পিএম আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, ০৪:৩৫ পিএম
মিরপুরের আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।
expand
মিরপুরের আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে একটি পোশাক কারখানা ও একটি রাসায়নিকের গোডাউনে লাগা আগুনে ৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এই ঘটনায় আরও আটজন গুরুতর আহত হয়েছে । আহতদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে এ আগুন লাগে। প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম গণমাধ্যমকে বলেন, দুটো প্রতিষ্ঠানে আগুন লেগেছে। এর মধ্যে একটি তৈরি পোশাক কারখানা, অন্যটি একটি রাসায়নিকের গুদাম। পোশাক কারখানাটি সাততলা। এর চারতলায় আগুন লেগেছে।

তিনি বলেন, 'আমরা পোশাক কারখানার এই আগুন মোটামুটি নিভিয়ে ফেলেছি। তবে রাসায়নিকের গুদামের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ করা যায়নি।'

তালহা বিন জসিম বলেন, 'রাসায়নিক কারখানায় ব্লিচিং পাউডার, প্লাস্টিক, হাইড্রোজেন পার অক্সাইড ছিল। প্রথম দফায় পাঁচটি ইউনিট আগুন নেভাতে যায়। পরে আরও আরও তিনটি সেখানে যুক্ত হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন