শুক্রবার
১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বংশালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ১১:১১ এএম
ছবি : সংগৃহীত।
expand
ছবি : সংগৃহীত।

রাজধানীর বংশালে মোটরসাইকেলের খুচরা যন্ত্রাংশের একটি দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দোকান মালিক দেলোয়ার হোসেন (৩৫) নিহত হয়েছেন। এ ঘটনায় নাজমুল (৩৩) নামে আরও একজন দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (১০ জুলাই) সকালে বংশালের মুকিমবাজারের শিয়াগলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের পর গুরুতর দগ্ধ অবস্থায় দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।

তাদের হাসপাতালে নিয়ে আসা হামিদুল ইসলাম বলেন, সকালের দিকে ওই দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে হঠাৎ আগুন লেগে যায়। এতে দোকান মালিক দেলোয়ার ও নাজমুল দগ্ধ হন। পরে ঢাকা মেডিকেলে মারা যান দেলোয়ার।

হামিদুল ইসলাম জানান, দেলোয়ারের গ্রামের বাড়ি যশোরের শর্শা উপজেলায়। বাবার নাম আব্দুল খালেক। ঢাকায় বংশালের মুকিমবাজার শিয়া গলিতে থাকতেন।

ঢাকা মেডিকেল পুলিশ বক্সের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Spain VS Belgium
Scheduled
11 Jul, 01:00 AM
VS
World Cup