শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

কলাবাগানে ফ্রিজ থেকে নারীর মরদেহ উদ্ধার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ১০:২৩ এএম
expand
কলাবাগানে ফ্রিজ থেকে নারীর মরদেহ উদ্ধার

ঢাকার কলাবাগান এলাকায় একটি ফ্ল্যাটের ফ্রিজের ভেতর থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৩ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে কলাবাগান ফার্স্ট লেনের একটি ছয়তলা ভবনের একটি ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ঘটনাস্থলে উপস্থিত কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক জানান, লন্ডন কলেজের পাশের একটি ভবনের ছয়তলার ফ্ল্যাটে বসবাস করতেন ওই নারী, তার স্বামী ও দুই সন্তান।

পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছায়, তখন স্বামীকে সেখানে পাওয়া যায়নি। তিনি বলেন, “ঘটনার পর থেকে স্বামী পলাতক। প্রাথমিক তদন্ত চলছে, বিস্তারিত পরে জানানো হবে।”

পুলিশের ধারণা, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে থানা সূত্র।

এখনো নিহত নারীর পরিচয় ও ঘটনার পেছনের মোটিভ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, বাসার সদস্যদের সঙ্গে পারিবারিক কলহ কিংবা আর্থিক কোনো বিরোধের বিষয় জড়িত থাকতে পারে।

পুলিশ আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ এবং পলাতক স্বামীর খোঁজে অভিযান চালাচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন