

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীতে গত ২৪ ঘন্টায় নিয়মিত অভিযানে ৪২৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। একই সময়ে ৬৮টি মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএমপি।
গ্রেফতারকৃতদের মধ্যে ডিএমপির রমনা বিভাগ ৪১ জন, লালবাগ বিভাগ ২৬ জন, ওয়ায়ী বিভাগ ৫২ জন, মতিঝিল বিভাগ ৪৮ জন, তেজগাঁও বিভাগ ৫৫ জন, মিরপুর বিভাগ ৯৭ জন, গুলশান বিভাগ ৩৯ জন, উত্তরা বিভাগ ৬৩ জন এবং গোয়েন্দা পুলিশ (ডিবি) ৩ জনকে গ্রেফতার করেছে।
এসময় তাদের কাছ থেকে ৪৮ কেজি ১০০ গ্রাম গাঁজা, ৫ হাজার ২১৮ পিস ইয়াবা, ১৫ পুরিয়া গ্রাম হেরোইন, ৪ বোতল ফেন্সিডিল, ১ টি চাপাতি, ১ টি চাকু, ১ টি রশি, ২ টি ইনজেকশন প্যাথেডিন, ২৪ টি মোবাইল, ২ জন ভিকটিম, মাদকদ্রব্য সেবনের সরঞ্জামাদি, বিভিন্ন প্রজাতির ১১০৪ টি প্রাণী ৭৫ কেজি লেবু, ১টি মেমো উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে ডিএমপি।
