বুধবার
০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মেট্রোরেল যাত্রীদের জন্য আসছে বড় সুখবর 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ০৮:৩৪ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

রাজধানীবাসীর জন্য সুখবর। আগামী বছরের মার্চে মেট্রোরেলের কমলাপুর স্টেশন চালুর লক্ষ্যে কাজ এগিয়ে নিচ্ছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। একই সঙ্গে বাড়তি যাত্রীর চাপ সামাল দিতে ধাপে ধাপে মেট্রোরেলের চলাচলের সময়ও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

২০২২ সালে চালু হওয়া এমআরটি লাইন-৬–এর তৃতীয় ধাপের আওতায় মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত সম্প্রসারণকাজ চলছে। ডিএমটিসিএল সূত্র জানায়, বিদ্যুৎ, সিগন্যাল ও যান্ত্রিক অবকাঠামোসহ বিভিন্ন কাজ দ্রুত এগোচ্ছে এবং প্রকল্পের প্রায় ৮৫ শতাংশ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, চলতি বছরের ডিসেম্বরে ট্রায়াল রান শুরু করা হবে। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের মার্চে যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে কমলাপুর স্টেশন।

এদিকে মেট্রোরেলের পরিচালন সময় আরও বাড়ানোর বিষয়েও কাজ করছে কর্তৃপক্ষ। গত ৭ জুন থেকে রাতের সেবা ২০ মিনিট বাড়ানোর পর প্রতিদিন প্রায় ১০ হাজার নতুন যাত্রী যুক্ত হয়েছেন। বর্তমানে প্রতিদিন গড়ে ৪ লাখ ১০ হাজার যাত্রী মেট্রোরেলে ভ্রমণ করছেন। কোনো কোনো দিনে এ সংখ্যা ৪ লাখ ২৫ হাজার ছাড়িয়েছে।

ডিএমটিসিএল কর্মকর্তারা জানান, মেট্রোরেল চলাচলের সময় ধীরে ধীরে বাড়ানোর পরিকল্পনা আগেও ছিল। তবে সার্বিক বিষয় বিবেচনা করেই সিদ্ধান্ত নিতে হয়। রাতে মেট্রো রেল বন্ধ হওয়ার পরই রক্ষণাবেক্ষণের মূল কাজ শুরু হয়। ট্রেন ডিপোতে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা, রক্ষণাবেক্ষণ এবং পরদিন ভোরে প্রায় দুই ঘণ্টার ট্রায়াল রান সম্পন্ন করতে হয়। তাই চাইলেই রাতারাতি সময় বাড়ানো সম্ভব নয়। তবে সম্প্রতি সময় বাড়ানোর পর যাত্রী বেড়েছে।

কর্তৃপক্ষের মতে, কমলাপুর স্টেশন চালু হওয়ার পর মেট্রোরেলের সেবার পরিধি আরও বাড়ানোর সুযোগ তৈরি হবে। বর্তমানে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ১২ সেট ট্রেন চলাচল করছে। ভবিষ্যতে পরিচালন সময় বৃদ্ধি পেলে একসঙ্গে ১৪ সেট ট্রেন পরিচালনার পরিকল্পনা রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
England VS Congo DR
Scheduled
01 Jul, 10:00 PM
VS
World Cup