

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীর ফার্মগেট ও রাজাবাজার এলাকায় টানা তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের তৎপরতায় এক ছাত্রলীগ কর্মীকে ঘটনাস্থল থেকেই আটক করে পুলিশে হস্তান্তর করা হয়েছে।
রোববার (১২ অক্টোবর) রাত সাড়ে ১০টার পর ফার্মগেট ও রাজাবাজার এলাকায় পরপর এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাউল হক জানান, রাত ১০টা ৭ মিনিটের দিকে কারওয়ান বাজার দিক থেকে আসা তিনজন মোটরসাইকেল আরোহী ফার্মগেট ফুটওভার ব্রিজের নিচে প্রথম ককটেলটি বি/স্ফোরণ ঘটায়।
এরপর পুলিশ ও স্থানীয়রা ধাওয়া দিলে তারা রাজাবাজারের মসজিদ গলিতে প্রবেশ করে আরও দুটি বি/স্ফোরণ ঘটায়।
ওসি জানান, ধাওয়া শেষে স্থানীয়দের সহায়তায় এক যুবককে ঘটনাস্থল থেকে আটক করা হয়। তার নাম আরিফুর রহমান হৃদয়। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি পিরোজপুর জেলার বাসিন্দা এবং নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের কর্মী।
ঘটনার পর পুলিশ রাজাবাজার ও ফার্মগেট এলাকায় অভিযান চালিয়ে ককটেলের অংশবিশেষ ও বিস্ফোরণের আলামত উদ্ধার করেছে।
ওসি ইমাউল হক আরও জানান, “বিস্ফোরণের কারণ ও পেছনের পরিকল্পনা জানতে আমরা আটক ছাত্রলীগ কর্মীকে জিজ্ঞাসাবাদ করছি। অন্য দুজনকে শনাক্তের চেষ্টা চলছে।
মন্তব্য করুন
