সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের বিশেষ অভিযান, রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৮৭

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুন ২০২৬, ০২:৫৬ পিএম আপডেট : ২৯ জুন ২০২৬, ০৩:০৮ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

রাজধানীতে বিশেষ অভিযান পরিচালনা করে একদিনে বিভিন্ন অপরাধে জড়িত ৮৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৯ জুন) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এর আগে রোববার দিনব্যাপী অভিযান পরিচালনা করে ডিএমপির বিভিন্ন ইউনিট তাদের গ্রেফতার করে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের মধ্যে একজন তালিকাবহির্ভূত চাঁদাবাজ রয়েছে। এছাড়া সন্ত্রাসী, দস্যু, ছিনতাইকারী ও ডাকাতি সংশ্লিষ্ট অপরাধে জড়িত ৩৭ জন এবং মাদক কারবারে জড়িত ৪৯ জনকে গ্রেফতার করা হয়।

জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে ডিএমপি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন