রবিবার
২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আদাবরে গণপিটুনিতে আহত ছিনতাইকারীর মৃত্যু

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৮ জুন ২০২৬, ০৪:১৪ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

রাজধানীর আদাবরে বিকাশের দোকানে ঢুকে ছিনতাইয়ের ঘটনায় মো. জাহিদ নামে এক সন্দেহভাজন ‘ছিনতাইকারী’ গণপিটুনিতে নিহত হয়েছেন।

শনিবার (২৭ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে গণপিটুনির এই ঘটনা ঘটে। আদাবর থানার ওসি মো. জাহিদুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, বিকাশের দোকানে ঢুকে নগদ টাকা ও মুঠোফোন ছিনতাইয়ের ঘটনায় ‍দুপুরে সন্দেহভাজন ওই ব্যক্তিকে স্থানীয়রা গণপিটুনি দেওয়ার পর আদাবর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়। এরপর আহত অবস্থায় শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে তাকে আদালতে নেওয়া হলে আদালত তার চিকিৎসা নিশ্চিতের আদেশ দেন। পরবর্তীতে আবারও জাহিদকে হাসপাতালে নোোয়া হলে চিকিৎসক তাকে বিকেল ৫টায় মৃত ঘোষণা করেন।

জানা গেছে, গত ১৬ জুন সকাল সাড়ে ১০টার পর একদল ডাকাত সদস্য আদাবরের শেখেরটেকের মফিজবাগ এলাকায় একটি বিকাশের দোকানে ঢুকে। একপর্যায়ে সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা দোকান মালিক মো. শফিকুল ইসলামকে (৩৭) এলোপাতাড়ি কুপিয়ে নগদ প্রায় ৩ লাখ টাকা ছাড়াও তার মোবাইল ফোনটি নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে আদাবর থানায় একটি মামলা করেন।

মামলার তদন্তকালে এজাহারভুক্ত ২ আসামি ছাড়াও সন্দেহভাজন আরও ২ আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। সবশেষে তদন্তের ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৬ জুন) রাত ৩টার দিকে গাজীপুরের ফকির মার্কেট এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মামুনকে গ্রেপ্তার করে আদাবর থানা পুলিশ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Colombia VS Portugal
45'+3'
0 - 0
World Cup