

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীতে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ১০ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (২২ জুন) ধানমন্ডি মডেল থানাধীন সাতমসজিদ রোড থেকে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে হাতেনাতে তাদের গ্রেফতার করে থানা পুলিশ।
এসময় তাদের হেফাজত হতে যুবলীগের মনোগ্রামসহ ১৫টি ক্যাপ, নেতা-কর্মীদের ছবি সম্বলিত ০৮টি গেঞ্জি ও একটি ব্যানার যাতে লেখা রয়েছে “শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে” উদ্ধার করা হয়। এদিকে, গ্রেফতারকৃতদের বহনকারী দুটি বাস ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ ইবাদুল ইসলাম (২১), মিলন বারৈ (২০), মোঃ সুজন সরদার (২৬), সবুজ ঢালী (২৮), নিপুল বিশ্বাস (২৯), সমু ঢালি (২৮), অশোক ঢালি (৩০), মোঃ সৌরভ হাওলাদার (২৩), মোঃ জয় (২৮) ও মাহবুব হাওলাদার (৪০)।
গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানিছে পুলিশ।