শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে পরিত্যক্ত কমিউনিটি সেন্টারে নারীর অর্ধনগ্ন মরদেহ উদ্ধার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ১১:৩৬ পিএম
সাভারে পরিত্যক্ত কমিউনিটি সেন্টারে নারীর অর্ধনগ্ন মরদেহ উদ্ধার
expand
সাভারে পরিত্যক্ত কমিউনিটি সেন্টারে নারীর অর্ধনগ্ন মরদেহ উদ্ধার

সাভারের একটি পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টার থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (৩০) অর্ধনগ্ন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) রাতে সাভার পৌর এলাকার থানা রোড মহল্লায় অবস্থিত পুরনো কমিউনিটি সেন্টারের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে নিহত নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সাভার মডেল থানার পরিদর্শক (ওসি-অপারেশন) হেলাল উদ্দিন জানান, স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। তার গলায় গভীর ক্ষতচিহ্ন রয়েছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে কেউ তাকে অর্ধনগ্ন অবস্থায় খুন করে ফেলে রেখে গেছে। তাকে যৌন নির্যাতন করা হয়েছে কি না, তা ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

ওসি আরও জানান, নিহতের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে অবহিত করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ২৯ আগস্ট একই কমিউনিটি সেন্টারের ভেতর থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছিল পুলিশ। তবে সেই ঘটনার নিহতের পরিচয়ও এখনও নিশ্চিত করা যায়নি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন