শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

শুক্রবার ১৬ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে কিছু এলাকায়

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ০১:০৬ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের সেকশন-৩ এর পাইপলাইন স্থানান্তরের কাজের কারণে শুক্রবার (১০ অক্টোবর) সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত রাজধানীর এবং আশেপাশের কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষের বরাত দিয়ে জানা গেছে, আশুলিয়া টিবিএস থেকে বাইপাইল পর্যন্ত রাস্তার উভয় পাশের এলাকা, ঢাকা ইপিজেড, মালঞ্চ পাওয়ার প্ল্যান্ট, কাশিমপুর, সারদাগঞ্জ, হাজী মার্কেট, শ্রীপুর, চন্দ্রা, নবীনগর, সাভার ক্যান্টনমেন্ট, কাঠগড়া, জিরাবো, গাজীরচট, নয়াপাড়া, দেওয়ান ইদ্রিস সড়কের উভয় পাশের এলাকা, নয়ারহাট, বলিভদ্রপুর, পল্লিবিদ্যুৎ, ডেন্ডারবর, ভাদাইল, লতিফপুর ও আশেপাশের এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তাদের সতর্কবার্তায় বলা হয়, এই সময়ের আশেপাশের এলাকায় স্বল্পচাপের কারণে গ্যাসের অস্থিরতা থাকতে পারে। তিতাস গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন