শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে বিশৃঙ্খলা করতে এসে ধরা কোটালীপাড়ার ৭ ছাত্রলীগ নেতাসহ ১১

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ১২:১৯ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

ঢাকা মহানগরীর আইন শৃঙ্খলা অবনতির উদ্দেশ্যে আগত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের গোপালগঞ্জ কোটালীপাড়ার ৭ নেতাসহ ১১ জন নেতাকর্মী গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (৮ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঢাকা মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি এবং নাশকতামূলক কর্মকান্ডের মাধ্যমে জনমনে ভীতি সৃষ্টির উদ্দেশে গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে আগত ছাত্রলীগের ৭ নেতাসহ ১১ জন নেতাকর্মী গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ধরনের অভিযানগুলো আমাদের অব্যহত রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন