রবিবার
১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সাতসকালে ঢাকায় ঝুম বৃষ্টি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৭ মে ২০২৬, ০৮:৪৪ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

রাজধানী ঢাকায় সাতসকালেই ঝরল স্বস্তির বৃষ্টি। তবে ঘর থেকে বের হওয়া মানুষদের কিছুটা অস্বস্তিতে পড়তে হয়েছে।

রোববার (১৭ মে) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয় ঝুম বৃষ্টি।

এদিকে, অফিসগামী, স্কুলগামী শিক্ষার্থী ও শ্রমজীবী মানুষের চলাচল ব্যাহত হয়। অনেকেই ছাতা ছাড়া বের হয়ে কাছাকাছি দোকান ও ভবনে আশ্রয় নিতে বাধ্য হন। যাদের সঙ্গে ছাতা ছিল, তারাও পুরোপুরি রক্ষা পাননি। বিশেষ করে প্যান্ট ও জুতা ভিজে যাওয়ায় দুর্ভোগ আরও বেড়ে যায়।

একজন বাসযাত্রী জানান, সকালে হঠাৎ করে বৃষ্টির কারণে কিছু ভোগান্তিতে পড়তে হয়েছে।

আরেক নারী কর্মজীবী বলেন, ভোগান্তি হলেও গরম থেকে কিছুটা স্বস্তি পাওয়া যাবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন