শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

মেট্রোরেলের সময়সূচি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ১২:৫৩ পিএম
মেট্রোরেল
expand
মেট্রোরেল

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) যাত্রীদের বাড়তি চাহিদা মেটাতে মেট্রোরেলের সময়সূচিতে বড় ধরনের পরিবর্তন হয়েছে। গত ২৭ সেপ্টেম্বর থেকে ট্রেন চলাচলের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে।

নতুন সূচি অনুযায়ী, উত্তরা থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬টা ৪০ মিনিটে, যা আগে ছিল সকাল ৭টা ১০ মিনিটে। শেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৩০ মিনিটে, যেখানে পূর্বের সময় ছিল রাত ৯টা।

মতিঝিল থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টায় এবং শেষ ট্রেন ছাড়বে রাত ১০টা ১০ মিনিটে। পরীক্ষামূলক কার্যক্রম চলাকালীন এই সময়সীমার সব ট্রেনে যাত্রী পরিবহন করা হবে। অর্থাৎ, কোনো ট্রেন খালি চলবে না।

এছাড়া ব্যস্ত সময় বা পিক আওয়ারে ট্রেনের ব্যবধান কমানো হয়েছে। এখন থেকে প্রতি ৪ মিনিট ১৫ সেকেন্ড পরপর একটি ট্রেন ছেড়ে যাবে, যা আগে ছিল সর্বনিম্ন ৬ মিনিট। এতে যাত্রীদের দীর্ঘ অপেক্ষা কমবে এবং যাতায়াত আরও দ্রুততর হবে।

ডিএমটিসিএল সূত্র জানিয়েছে, নতুন সময়সূচিতে মেট্রোরেলের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে । বর্তমানে প্রতিদিন গড়ে ৪ লাখ ২০ হাজার যাত্রী মেট্রোরেল ব্যবহার করেন।

সর্বোচ্চ যাত্রী পরিবহন হয়েছে ৬ আগস্ট, যার সংখ্যা ৪ লাখ ৫৬ হাজার ৭৪৬। প্রতিদিনের যাত্রীসংখ্যা ৫ লাখ ছাড়িয়ে যেতে পারে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন