বুধবার
০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

‘বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ’

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ মে ২০২৬, ০৩:৩৭ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশ এখন বৈশ্বিক বিনিয়োগের জন্য একটি সম্ভাবনাময় গন্তব্য। অবকাঠামো উন্নয়ন, জ্বালানি খাতের অগ্রগতি এবং নীতিগত সংস্কারের মাধ্যমে আমরা বিনিয়োগকারীদের জন্য একটি আস্থার পরিবেশ তৈরি করেছি।

বুধবার (০৬ মে) রাজধানীর হোটেল শেরাটনে ইনস্টিটিউট অব স্ট্রেটিজি এন্ড টেক্টিস রিচার্স (আইএসটিআর) আয়োজিত এক সংলাপে মন্ত্রী এসব কথা বলেন। সমসাময়িক বৈশ্বিক প্রেক্ষাপটে অর্থনীতি, বিনিয়োগ ও কৌশলগত সহযোগিতা জোরদারের লক্ষ্যে আয়োজিত এ সংলাপে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্‌দী আমিন এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান-এর দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ ধারাবাহিকভাবে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। সরকার দেশের শান্তি, স্থিতিশীলতা, নিরাপত্তা ও সার্বভৌমত্ব নিশ্চিত করতে বদ্ধপরিকর। একটি টেকসই ও বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে এবং দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে বিদেশি প্রতিনিধিদের সক্রিয় উপস্থিতি বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আগ্রহ ও আস্থার প্রতিফলন হিসেবে বিবেচিত হয়। আলোচনায় অংশগ্রহণকারীরা বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা, আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি এবং নতুন বিনিয়োগের ক্ষেত্র সৃষ্টি নিয়ে মতবিনিময় করেন।

এসময় সংলাপে আরো উপস্থিত ছিলেন দেশি-বিদেশি বিশেষজ্ঞ, নীতিনির্ধারক এবং বিভিন্ন খাতের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, কূটনীতিক, গবেষকসহ বিশিষ্টজন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন