সোমবার
০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রাফিক আইন লঙ্ঘন

রাজধানীতে একদিনে ১৭২১ মামলা 

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ০৪ মে ২০২৬, ০৫:৪৮ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা একদিনে ১ হাজার ৭শ ২১টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

সোমবার (৪ মে) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএমপি। এর আগে গতকাল রোববার দিনব্যাপী রাজধানীর বিভিন্ন এলাকায় এসব মামলা করে ডিএমপির ট্রাফিক বিভাগ।

ডিএমপি সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৩টি বাস, ৪টি কাভার্ডভ্যান, ৬টি সিএনজি ও ৪৯টি মোটরসাইকেলসহ মোট ৯৩টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১০টি বাস, ১৪টি ট্রাক, ১টি কাভার্ডভ্যান, ১৬টি সিএনজি ও ৮১টি মোটরসাইকেলসহ মোট ১৫২টি মামলা হয়। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৪টি বাস, ১টি ট্রাক, ১৫টি কাভার্ডভ্যান, ৫০টি সিএনজি ও ৫৪টি মোটরসাইকেলসহ মোট ১৬০টি মামলা হয়। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩৫টি বাস, ১৬টি ট্রাক, ২৯টি কাভার্ডভ্যান, ২৭টি সিএনজি ও ১০৮টি মোটরসাইকেলসহ মোট ২৮১টি মামলা হয়।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৬টি বাস, ১টি ট্রাক, ১০টি কাভার্ডভ্যান, ৩১টি সিএনজি ও ৮০টি মোটরসাইকেলসহ মোট ১৮০টি মামলা হয়। ট্রাফিক-মিরপুর বিভাগে ২৯টি বাস, ৫টি ট্রাক, ২৩টি কাভার্ডভ্যান, ৪৯টি সিএনজি, ২৪২টি মোটরসাইকেলসহ মোট ৪১৬ টি মামলা হয়। ট্রাফিক-উত্তরা বিভাগে ২৬ টি বাস, ১১ টি ট্রাক, ৯ টি কাভার্ডভ্যান, ৩৭ টি সিএনজি ও ১১১ টি মোটরসাইকেলসহ মোট ২৪১টি মামলা হয়। ট্রাফিক-গুলশান বিভাগে ১৮ টি বাস, ৫টি ট্রাক, ১৩টি কাভার্ডভ্যান, ২৮ টি সিএনজি ও ৬০ টি মোটরসাইকেলসহ মোট ১৯৮ টি মামলা হয়। এছাড়াও অভিযানকালে মোট ৩৮২ টি গাড়ি ডাম্পিং ও ১৪৪ টি গাড়ি রেকার করা হয়।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন