সোমবার
২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

১১ ফিলিং স্টেশন ‘ফুয়েল পাস’ বাধ্যতামূলক, কাল থেকেই কার্যকর

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ০৪:২৪ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

রাজধানী ঢাকার ১১টি ফিলিং স্টেশনে আগামীকাল থেকে মোটরসাইকেলে জ্বালানি দেওয়ার জন্য ‘ফুয়েল পাস’ বাধ্যতামূলক করা হয়েছে।City & Local Guides

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ফেসবুক পেজের এক পোস্টে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

ফিলিং স্টেশনগুলো হচ্ছে—করিম অ্যান্ড সন্স, শাপলা চত্ত্বর, ঢাকা; ইউরেকা এন্টারপ্রাইজ (ফিলিং স্টেশন), মহাখালী, ঢাকা; মাসুদ হাসান ফিলিং স্টেশন, এয়ারপোর্ট, উত্তরা, ঢাকা; মেসার্স সততা এন্ড কোম্পানী, ৪৩৯, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা; মেসার্স দিগন্ত ফিলিং স্টেশন, সেকশন-১৪, ইব্রাহিমপুর, মিরপুর, ঢাকা; মেসার্স কামাল ট্রেডিং এজেন্সী, ৮০, শহিদ তাজউদ্দিন আহম্মেদ সরণি, তেজগাঁও, ঢাকা ; মেসার্স এস.পি, ফিলিং স্টেশন লিমিটেড, গাবতলী, মিরপুর, ঢাকা; সিটি ফিলিং স্টেশন, তেজগাঁও ঢাকা-মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড; সেবা গ্রীন ফিলিং স্টেশন, উত্তরা-মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড; স্যাম এসোসিয়েটস, মিরপুর-০২-মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড; সুমাত্রা ফিলিং স্টেশন-কালশী রোড, মিরপুর।

মন্ত্রণালয় আরও জানায়, ব্যক্তিগত গাড়ি রেজিস্ট্রেশনের জন্য ‘ঘ’ সিরিজ উন্মুক্ত করা হয়েছে। এর আগে গতকাল ক, খ এবং গ সিরিজের গাড়ি রেজিস্ট্রেশনের জন্য উন্মুক্ত করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন