

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকায় প্রতিদিনই প্রয়োজন অনুযায়ী মানুষকে বিভিন্ন মার্কেট ও শপিংমলে যেতে হয়। তবে নির্দিষ্ট দিনে অনেক এলাকার দোকানপাট ও মার্কেট বন্ধ থাকে, যা আগে থেকে জানা না থাকলে ভোগান্তিতে পড়তে হয়। তাই বের হওয়ার আগে জেনে নেওয়া ভালো, মঙ্গলবার (২১ এপ্রিল) কোন কোন এলাকায় মার্কেট ও দোকানপাট বন্ধ থাকবে।
যেসব মার্কেট বন্ধ থাকবে
নিউ মার্কেট, চাঁদনী চক, চন্দ্রিমা মার্কেট, গাউসিয়া, ধানমন্ডি হকার্স, বসুন্ধরা সিটি, মোতালিব প্লাজা, ইস্টার্ন প্লাজা, সেজান পয়েন্ট, বদরুদ্দোজা মার্কেট, প্রিয়াঙ্গন শপিং সেন্টার, গাউসল আজম মার্কেট, রাইফেলস স্কয়ার, অর্চিড পয়েন্ট, ক্যাপিটাল মার্কেট, ধানমন্ডি প্লাজা, মেট্রো শপিং মল, প্রিন্স প্লাজা, রাপা প্লাজা, কাওয়ান বাজার ডিআইটি মার্কেট, অর্কিড প্লাজা।
যেসব এলাকার দোকানপাট বন্ধ থাকবে
ফার্মগেট, কাওয়ান বাজার, নীলক্ষেত, কাঁটাবন, কাঁঠালবাগান, হাতিরপুল, মানিক মিয়া অ্যাভিনিউ, রাজাবাজার, মণিপুরিপাড়া, তেজকুনীপাড়া, এলিফ্যান্ট রোড, শুক্রাবাদ, সোবহানবাগ, ধানমন্ডি, হাজারীবাগ, জিগাতলা, রায়েরবাজার, পিলখানা, লালমাটিয়া।
মন্তব্য করুন
