মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চলন্ত রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল তরুণীর

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ০৯:০২ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

রাজধানীর পোস্তগোলায় চলন্ত ব্যাটারিচালিত রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে এক তরুণীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) রাত ৯টার দিকে পোস্তগোলা ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।

পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত সাড়ে ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, ওই নারীর নাম পিংকি খাতুন (৩২)। তার স্বামী রাজিব ও দুই সন্তানকে নিয়ে তিনি নারায়ণগঞ্জের ফতুল্লায় থাকতেন।

হাসপাতালে মৃত পিংকির ভাই জাহিদ জানান, শুক্রবার দুই সন্তানকে নিয়ে বোন পিংকি গেন্ডারিয়ায় তার বাসায় দাওয়াত খেতে গিয়েছিলেন। পরবর্তীতে রাতে সেখান থেকে আবারও ফতুল্লার বাসায় ফেরার জন্য রওনা হয়েছিলেন। ওই সময় ব্যাটারিচালিত একটি রিকশা ঠিক করে তার বোনকে উঠিয়ে দিয়েছিলেন তিনি।

এর কিছুক্ষণ পরই মুঠোফোনে খবর পান পোস্তগোলা ব্রিজের নিচে রিকশার চাকার সঙ্গে গায়ের ওড়না পেঁচিয়ে তার বোনের গলায় ফাঁস লেগেছে। পরে দ্রুত ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। এরপর সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তার বোনকে মৃত ঘোষণা করেন।

জাহিদ আরও জানান, রিকশায় পিংকির সঙ্গে তার ছোট দুই সন্তানও ছিল। তারা বর্তমানে সুস্থ আছে। তবে ঘটনার সময় পিংকির স্বামী তাদের সঙ্গে ছিলেন না।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ময়নাতদন্তের জন্য বর্তমানে নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Senegal
Scheduled
17 Jun, 01:00 AM
VS
World Cup