বৃহস্পতিবার
০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

শুক্রবার যেসব এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ০৭:৫০ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের জরুরি পাইপলাইন স্থানান্তর কাজের জন্য রাজধানীর উপকণ্ঠ শিল্পাঞ্চল সাভার-আশুলিয়া ও আশপাশের এলাকায় শুক্রবার সকাল থেকে ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ সময় গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেড বৃহস্পতিবার (৯ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত টানা ২৪ ঘণ্টার জন্য আশুলিয়া টিবিএস থেকে বাইপাইল পর্যন্ত সড়কের উভয় পাশে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এই সময়ের মধ্যে শিল্প-কারখানা, সিএনজি স্টেশন ও আবাসিক গ্রাহকসহ সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এর আশপাশের এলাকাতেও গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে।

যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে, তার মধ্যে রয়েছে—ঢাকা ইপিজেড, মালঞ্চ পাওয়ার প্ল্যান্ট, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, কাশিমপুর, সারদাগঞ্জ, হাজী মার্কেট, শ্রীপুর, চন্দ্রা, নবীনগর, সাভার, সাভার ক্যান্টনমেন্ট, উলাইল, ব্যাংক টাউন, রেডিও কলোনি, কলমা, দোসাইদ, কুমকুমারী, আক্রান, চারাবাগ, বড় আশুলিয়া, টঙ্গাবাড়ি, কাঠগড়া, জিরাবো, গাজীরচট, নয়াপাড়া, দেওয়ান ইদ্রিস সড়কের উভয় পাশ, নয়ারহাট, বলিভদ্রপুর, পল্লীবিদ্যুৎ, ডেন্ডাবর, ভাদাইল, লতিফপুরসহ আশপাশের এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ ছাড়া উল্লেখিত এলাকার আশপাশে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলেও জানানো হয়েছে।

তবে পাইপলাইন স্থানান্তর কাজ দ্রুত সম্পন্ন করে নির্ধারিত সময়ের মধ্যেই গ্যাস সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানিয়েছে তিতাস। এসব এলাকার বাসিন্দাদের বিকল্প উপায়ে রান্নার কাজ বা জরুরি প্রয়োজন সেরে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন