

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীর মিরপুরের সেনপাড়া এলাকায় আলিফ পরিবহনের বাসে গুলিবর্ষণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িত দুজনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।
শনিবার (৪ অক্টোবর) বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন নেছার ও দীপু। তবে ঘটনার মূল অভিযুক্ত ‘গাংচিল’ গ্রুপের পিন্টু এখনও পলাতক।
যৌথ বাহিনী জানিয়েছে, গত ৬ মাস ধরে পিন্টু গ্রুপের নেছারসহ কয়েকজন সন্ত্রাসী আলিফ পরিবহনের মালিকের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না পেয়ে তারা শুক্রবার বাসে ফাঁকা গুলি ছুড়ে এবং পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।
আইনশৃঙ্খলা বাহিনী বাসে চাঁদা চাওয়ার একটি অডিও রেকর্ডও উদ্ধার করেছে।
এর আগে শুক্রবার (৩ অক্টোবর) সকালে মিরপুর সেনপাড়া এলাকায় ওই বাসকে থামিয়ে সব যাত্রীকে নামানো হয়। পরে বাসের স্টাফদের মারধর করা হয় এবং বাসে আগুন ধরানো হয়।
পুলিশ ও যৌথবাহিনী ঘটনার মুল আসামিকে ধরতে অভিযান চালাচ্ছে।
মন্তব্য করুন
