

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীর হাজারীবাগ ও শাহজাহানপুর থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে মোট ৫২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৬ এপ্রিল) বিকেলে গণমাধ্যমে এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র এন এম নাসিরুদ্দিন।
পুলিশ জানায়, হাজারীবাগ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৩০ জন এবং শাহজাহানপুর থানাধীন এলাকায় ২২ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলা, পুরাতন হত্যা মামলায় এবং গ্রেফতারি পরোয়ানা ভুক্ত আসামিও রয়েছে। অভিযানে মাদকও উদ্ধার করার কথা জানিয়েছে ডিএমপি।
গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে জানিয়ে পুলিশ আরও বলছে, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন