রবিবার
০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা, মালিক-ছেলেসহ আসামি ৩

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬, ০৭:৫৩ পিএম
কেরানীগঞ্জে গ্যাস লাইট কারখানায় অগ্নিকাণ্ড
expand
কেরানীগঞ্জে গ্যাস লাইট কারখানায় অগ্নিকাণ্ড

রাজধানীর কেরানীগঞ্জের কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় কারখানার মালিক ও তার ছেলেসহ তিনজনকে আসামি করা হয়েছে।

রোববার (০৫ এপ্রিল) দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলাটি দায়ের করা হয়। দণ্ডবিধির ৩০২ (হত্যা), ৪৩৬ (অগ্নিসংযোগ) ও ৩৪ ধারাসহ শ্রম আইনের বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে।

মামলায় আকরাম উল্লাহ আকরাম (৬৪) ও তার ছেলে আহনাফ আকিফ আকরামকে (৩৪) প্রধান আসামি করা হয়েছে। এছাড়া ইমান উল্লাহ ওরফে মাস্তানকে (৫০) সহযোগী আসামি করা হয়েছে। অজ্ঞাতনামা আরও ৫ থেকে ৭ জনকে মামলায় অন্তর্ভুক্ত করা হয়।

এজাহারে উল্লেখ করা হয়, কদমতলীর আমবাগিচা এলাকায় অবস্থিত ‘মেসার্স এসার গ্যাস প্রো ফ্যাক্টরি’ দীর্ঘদিন ধরে অবৈধভাবে পরিচালিত হয়ে আসছিল। একাধিকবার আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে কারখানাটি বন্ধ ও সিলগালা করা হলেও আসামিরা পুনরায় গোপনে কার্যক্রম পরিচালনা করে।

অভিযোগে বলা হয়, কারখানায় বিপদজনক দাহ্য পদার্থ ব্যবহার করা হলেও কোনো অগ্নিনির্বাপণ ব্যবস্থা রাখা হয়নি। অগ্নিকাণ্ডের ঝুঁকি জেনেও শ্রমিকদের দিয়ে কাজ করানো হতো। এমনকি ঘটনার সময় কারখানার প্রধান ফটক তালাবদ্ধ ছিল বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে, ফলে শ্রমিকরা বের হতে পারেননি।

এ বিষয় দক্ষিণ কেরানীগঞ্জ থানা ওসি সাইফুল ইসলাম জানান, বিএনপি নেতা ইমান উল্লাহ ওরফে মাস্তান নামে একজন কে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, শনিবার দুপুরে আগানগর ইউনিয়নের কদমতলী এলাকায় অবস্থিত একটি গ্যাসলাইটার কারখানায় আগুন লাগে। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে এবং বিকেলে তা পুরোপুরি নেভানো হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন