শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদাবাজির মামলায় এনসিপি নেতাসহ ৪ জন কারাগারে

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫, ০৮:১০ পিএম
মোহাম্মদপুরে চাঁদাবাজির মামলায় এনসিপি এক নেতাসহ চারজনকে কারাগারে পাঠিয়েছে আদালত।
expand
মোহাম্মদপুরে চাঁদাবাজির মামলায় এনসিপি এক নেতাসহ চারজনকে কারাগারে পাঠিয়েছে আদালত।

রাজধানীর মোহাম্মদপুরে চাঁদাবাজির মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাসহ চারজনকে কারাগারে পাঠিয়েছে আদালত।

দুই দিনের রিমান্ড শেষে শুক্রবার (৩ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক এ আদেশ দেন।

কারাগারে পাঠানো আসামিরা হলেন- এনসিপির মোহাম্মদপুর থানার যুগ্ম সমন্বয়কারী আব্দুর রহমান মানিক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক সাইফুল ইসলাম রাব্বি (২৮), হাবিবুর রহমান ফরহাদ ও মো. আবু সুফিয়ান।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০ সেপ্টেম্বর রাতে আসামি মো. শাহিন সেফ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এসে গর্ভবতী স্ত্রীর ডেলিভারির ব্যবস্থা চান। হাসপাতাল কর্তৃপক্ষ অন্য হাসপাতাল পাঠানোর চেষ্টা করলে আসামি জোর করেন। এর পর একটি মৃত সন্তান প্রসবের ঘটনা ঘটে।

পরবর্তীতে আসামিরা বাচ্চার মৃত্যুর ঘটনায় মামলা না করার জন্য হাসপাতালের মালিকের ছেলের কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করলে হাসপাতালের মেশিন ও সিসি ক্যামেরা ভাঙচুর করা হয়। এছাড়া হামলার হুমকিও দেওয়া হয়। বাদী কিছু টাকা দেন, বাকী টাকা দেয়ার জন্য মোবাইল ফোনে চাপ তৈরি করা হয়। ২৮ সেপ্টেম্বর রাতে সেনাবাহিনী আসামিদের গ্রেফতার করে।

এর আগে ৩০ সেপ্টেম্বর তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয় এবং ২৯ সেপ্টেম্বর আদালত তাদের কারাগারে পাঠান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন