

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানী ঢাকার বাড্ডা থানায় নতুন অফিসার ইনচার্জ হিসেবে নিরস্ত্র পুলিশ পরিদর্শক পদমর্যাদার একজন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।
বৃহস্পতিবার (০২ অক্টোবর ২০২৫) ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়ন করা হয়।
আদেশে গোয়েন্দা-মতিঝিল বিভাগ এর নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোঃ হাবিবুর রহমানকে বাড্ডা থানার অফিসার ইনচার্জ হিসেবে পদায়ন করা হয়।
উল্লেখ্য যে, গেলো মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ভোরে বাড্ডার নিমতলী এলাকার শ্রী শ্রী মহাদেব আশ্রম ও কালীমন্দিরে ডিউটিরত পুলিশ ফোর্সের মালামালসহ ৩০ রাউন্ড গুলি চুরি হয়। এ ঘটনায় বাড্ডা থানার ওসি মো. সাইফুল ইসলামকে প্রত্যাহার এবং একই সঙ্গে এক উপ-পরিদর্শক (এসআই), এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ও ৫ পুলিশ কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়।
মন্তব্য করুন