সোমবার
০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ মার্চ ২০২৬, ০৮:২১ পিএম
মেট্রোরেল ।। ফাইল ছবি
expand
মেট্রোরেল ।। ফাইল ছবি

আগামীকাল শনিবার পবিত্র ঈদুল ফিতরের দিন রাজধানীতে মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

ঈদের পরদিন থেকে আবার যথারীতি নির্ধারিত সময়সূচি অনুযায়ী মেট্রোরেল চলাচল করবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৬ উপলক্ষ্যে শুধুমাত্র ঈদের দিন মেট্রো ট্রেন চলাচল বন্ধ থাকবে। ঈদের পরের দিন হতে যথারীতি নির্ধারিত সময়সূচি অনুযায়ী মেট্রো ট্রেন চলাচল করবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন