শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

সন্ধ্যায় রবীন্দ্র সরোবরে গান গাইবেন আসিফ মাহমুদ 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ মার্চ ২০২৬, ০৫:৫৮ পিএম
এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ ।।। ছবি: সংগৃহীত
expand
এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ ।।। ছবি: সংগৃহীত

রাজধানীর পুরনো নাগরিক ঐতিহ্য ও উৎসব সংস্কৃতি পুনরুজ্জীবিত করার উদ্দেশ্যে তিন দিনব্যাপী একটি বিশেষ ঈদ উৎসবের আয়োজন করা হয়েছে। শুক্রবার (২০ মার্চ) দিনভর মেহেদী উৎসবের মাধ্যমে শুরু হওয়া এই আয়োজনের সমাপ্তি হবে সন্ধ্যার সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে। সেখানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখপাত্র আসিফ মাহমুদ সংগীত পরিবেশন করবেন।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকার ঐতিহ্যবাহী উৎসব সংস্কৃতি ফিরিয়ে আনার লক্ষ্যেই এই তিন দিনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

উৎসবের প্রথম দিনে রবীন্দ্র সরোবরে মেহেদী উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজনের মাধ্যমে আনুষ্ঠানিক সূচনা হবে। ঈদের দিন অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য ঈদ মিছিল, যা হাইকোর্ট প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন অংশ ঘুরে শেষ হবে। এই আয়োজনে সাধারণ মানুষের অংশগ্রহণ ঢাকার পুরনো ঈদ উদযাপনের স্মৃতি ফিরিয়ে আনবে বলে আশা করা হচ্ছে।

তৃতীয় দিনে সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় ঘুড়ি উৎসবের আয়োজন করা হবে। এতে বিভিন্ন বয়সের মানুষ অংশ নিয়ে আকাশে রঙিন ঘুড়ি ওড়ানোর মাধ্যমে ঈদের আনন্দ ভাগ করে নেবে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে আসিফ মাহমুদ জানান, তিনি সপরিবারে রবীন্দ্র সরোবরে মেহেদী উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যায় অংশ নেবেন এবং সবাইকে চাঁদরাত উদযাপনে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন