বৃহস্পতিবার
২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

টিকটকার রাকিব হত্যাকাণ্ড, কারণ জানাল পুলিশ

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ১৯ মার্চ ২০২৬, ০২:০০ পিএম
ছবি: এনপিবি নিউজ
expand
ছবি: এনপিবি নিউজ

নারীঘটিত কারণে টিকটকার রাকিবকে ভাড়াটে লোক দিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে এ তথ্য জানান রমনা জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম। তিনি বলেন, পুরো ঘটনায় ১০ থেকে ১২ জনের একটি দল কাজ করেছে, যার মধ্যে সরাসরি হত্যাকাণ্ডে ৩ থেকে ৪ জন অংশ নেয়।

পুলিশ জানায়, আসামিরা ঘটনার আগে খুলনা থেকে ঢাকায় এসে রাজধানীর বিভিন্ন হোটেলে অবস্থান করে। ঘটনাস্থল থেকে আটক শিহাবের দেওয়া তথ্য এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তল উদ্ধার করা হয়েছে।

ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও আইনের আওতায় আনতে কাজ চলছে বলে জানান ডিসি মাসুদ।

উল্লেখ্য, গত ১৫ মার্চ রাতে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় টিকটকার রাকিবকে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Curaçao VS Ivory Coast
Scheduled
26 Jun, 02:00 AM
VS
World Cup