সোমবার
২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে ইয়াবাসহ ২ রোহিঙ্গা গ্রেপ্তার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ০৬:৩৫ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

যাত্রাবাড়ীতে বিপুল সংখ্যক ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে গ্রেপ্তার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শনিবার (১৪ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানেকালে তাদের কাছে ৮ হাজার ২০০ পিস ইয়াবা পাওয়া যায়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, মো. জুবায়ের (২৯) ও মো. হেদায়েতুল্লাহ (২২)। তারা দু’জনই কক্সবাজারের টেকনাফ লেদাক্যাম্পের বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, তারা বিভিন্ন সময় কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা পাচার করে আসছে। এ ঘটনায় রমনা সার্কেলের পরিদর্শক মো. জাকির হোসেন বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেছেন বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন