

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এ সময় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়ায় সাময়িক পরিবর্তন দেখা দিতে পারে।
শুক্রবার (১৩ মার্চ) সকাল ৭টায় দেওয়া পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ে ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। পাশাপাশি কিছু এলাকায় সাময়িকভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। এর প্রভাবে রাতের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে বলেও উল্লেখ করা হয়েছে।
এ সময় দক্ষিণ-দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় প্রায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে মাঝে মধ্যে তা ঝড়ো হাওয়ার আকার ধারণ করে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে প্রবাহিত হওয়ার সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, আজ সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল প্রায় ৫৪ শতাংশ।
