

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীর মিরপুর-২ নম্বর এলাকায় একটি বহুতল বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত দুইজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।
তারা দুজনই বাংলাদেশ বিমানবাহিনীর সদস্য। তাদের মরদেহ বর্তমানে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) সকালে মিরপুর থানা থেকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর মরদেহ বাংলাদেশ বিমানবাহিনীর কাছে হস্তান্তর করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
নিহতরা হলেন- বাংলাদেশ বিমানবাহিনীর সদস্য আয়েশা সিদ্দিকা অন্যন্যা এবং শেখ রাকিবুজ্জামান।
আয়েশা সিদ্দিকা অন্যন্যার বাড়ি নীলফামারীর সৈয়দপুর উপজেলায়। তার বাবা পেশায় একজন অটোরিকশা চালক। অন্যদিকে শেখ রাকিবুজ্জামানের বাড়ি মুন্সিগঞ্জের সিরাজদিখান এলাকায়।
বর্তমানে আয়েশা সিদ্দিকা অন্যন্যার মামা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থান করছেন। তার পরিবারের অন্য সদস্যরা নীলফামারীর সৈয়দপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে জানা গেছে।
প্রাথমিক আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর বিমানবাহিনী মরদেহ দুই পরিবারের কাছে হস্তান্তর করবে।
এর আগে, সোমবার (৯ মার্চ) দুপুরে রাজধানীর মিরপুর-২ এলাকায় একটি ১১ তলা বাণিজ্যিক ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের ঘটনায় দুইজনের মৃত্যু এবং কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া যায়।
মন্তব্য করুন
