মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

অতিরিক্ত ময়লার বিল নেয়া বন্ধ ও জামায়াত এমপির ওপর হামলার প্রতিবাদে মিরপুরে বিক্ষোভ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৬, ০৩:২৮ পিএম
মিরপুর-৬ নাম্বারে জামায়াতের বিক্ষোভ
expand
মিরপুর-৬ নাম্বারে জামায়াতের বিক্ষোভ

ঢাকা-১৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কর্নেল আব্দুল বাতেন (অব.)-এর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।

সোমবার দুপুরে মিরপুর-৬ নম্বর বাজার মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে এটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন চাঁদাবাজীর বিরুদ্ধে শুক্ত অবস্থান নেবার কারণে সংসদ সদস্য কর্নেল আব্দুল বাতেনের ওপর হামলার ঘটনা ঘটেছে।জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। বলেন, নির্বাচিত জনপ্রতিনিধির ওপর এ ধরনের হামলা গণতন্ত্রের জন্য হুমকি এবং এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

এ সময় বক্তারা এলাকাবাসীর বিভিন্ন সমস্যার কথাও তুলে ধরেন। তারা বাসাবাড়ি থেকে অতিরিক্ত ময়লার বিল আদায় ও চাঁদাবাজি বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

সমাবেশ শেষে নেতাকর্মীরা এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Senegal
Scheduled
17 Jun, 01:00 AM
VS
World Cup