মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাবি মসজিদের ফটকে রমাদানে শিবিরের সজ্জা তোরণ, বিএনপি নেতার সমালোচনায় সরানো হচ্ছে

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৬, ০৩:১৬ পিএম
মাহে রমাদান উপলক্ষ্যে শিবিরের সজ্জা তোরণ
expand
মাহে রমাদান উপলক্ষ্যে শিবিরের সজ্জা তোরণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ ‘মসজিদুল জামিয়া’র মূল ফটকে একটি ছাত্র সংগঠনের নামে সজ্জা তোরণ স্থাপনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। বিষয়টি সামনে আসার পর তা সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে সংশ্লিষ্ট সংগঠন।

সোমবার (৯ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায়, মসজিদের প্রধান ফটকের ওপর সবুজ রঙের একটি সাইনবোর্ডে ‘বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা’ লেখা রয়েছে। পাশাপাশি শোলার তৈরি আরও কয়েকটি ফেস্টুনে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানানো বার্তা দেওয়া হয়েছে।

এই সজ্জা তোরণ নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। অনেকেই মনে করছেন, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের মতো একটি ধর্মীয় স্থাপনায় কোনো ছাত্র সংগঠনের নাম প্রদর্শন করা কতটা উপযুক্ত-তা নিয়ে ভাবনার অবকাশ রয়েছে। এ নিয়ে শিক্ষার্থীদের একাংশ সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মতামতও প্রকাশ করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী ও বিএনপি নেতা মীর আরশাদুল হক ফেসবুকে একটি পোস্ট দিয়ে বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন। তিনি কেন্দ্রীয় মসজিদের ফটকে কোনো ছাত্র সংগঠনের নাম ব্যবহারের যৌক্তিকতা নিয়ে মন্তব্য করেন।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মহিউদ্দিন খান গণমাধ্যমকে জানান, পবিত্র রমজান মাসকে স্বাগত জানিয়ে সংগঠনের পক্ষ থেকে একটি র‍্যালির আয়োজন করা হয়েছিল। একই সঙ্গে কেন্দ্রীয় মসজিদ সাজানোর উদ্যোগও নেওয়া হয় এবং সেই আয়োজনের অংশ হিসেবেই কয়েকটি সাইনবোর্ড টানানো হয়েছিল।

তিনি বলেন, রমজান মাসজুড়ে সেগুলো রাখার পরিকল্পনা ছিল। তবে বিষয়টি নিয়ে যেহেতু সমালোচনা তৈরি হয়েছে, তাই সাইনবোর্ডগুলো সরিয়ে নেওয়ার বিষয়ে তারা সিদ্ধান্ত নিয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Senegal
Scheduled
17 Jun, 01:00 AM
VS
World Cup