

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীজুড়ে রাতভর বৃষ্টিতে ব্যাপক জলাবদ্ধতা তৈরি হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টিপাতে শহরের অনেক সড়কেই পানি জমে গেছে।
এতে যান চলাচলে বিঘ্ন ঘটেছে, বন্ধ হয়ে গেছে অনেক রুটে অটোরিকশা ও ব্যক্তিগত গাড়ির চলাচল।
রাত ১টার পর থেকেই ঢাকার আকাশে শুরু হয় গর্জন। কিছু সময় পরই শুরু হয় টানা বৃষ্টি। সকালের আলো ফোটার পরও বৃষ্টি থামেনি। বরং কখনো মৃদু, কখনো ঝুম বৃষ্টিতে রাজধানীর বহু নিচু এলাকাকে পরিণত করেছে অস্থায়ী জলাশয়ে। সকাল হতেই শহরের বিভিন্ন প্রান্ত থেকে জলাবদ্ধতার খবর আসতে শুরু করে।
বিশেষ করে মিরপুরের কাজীপাড়া ও কালশী, মতিঝিল, বিজয়নগর, মগবাজার, মোহাম্মদপুর, পুরান ঢাকার কিছু অংশ, ও ধানমন্ডি এলাকায় পানি জমে রাস্তায় যানবাহন চলাচলে সমস্যা হয়।
বেশ কিছু স্থানে সিএনজিচালিত অটোরিকশা ও প্রাইভেটকার বিকল হয়ে পড়ে থাকতে দেখা যায়। কোথাও কোথাও হাঁটু পর্যন্ত পানি জমে থাকায় পথচারীদের হেঁটে চলাচলও কঠিন হয়ে পড়ে।
যদিও আজ সরকারি ছুটি (১ অক্টোবর), তবে সকাল থেকেই অনেকে কাজে কিংবা প্রয়োজনীয় কাজে বের হয়েছেন। কিন্তু সড়কে পানি জমে থাকায় বাস বা রিকশা পাওয়া কঠিন হয়ে পড়ে।
অনেককে হাঁটতে হয়েছে কাদা-পানির ভেতর দিয়ে। কেউ কেউ আবার পানিতে আটকে পড়ে ঘরে ফিরতে বাধ্য হয়েছেন।
মন্তব্য করুন
