শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে বাসে নারীকে শ্লীলতাহানি, চালক-হেলপার আটক

এনপিবি ডেস্ক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৫ এএম
প্রতীকী ছবি
expand
প্রতীকী ছবি

রাজধানীর রামপুরা ব্রিজ এলাকায় অনাবিল পরিবহন নামের একটি বাসে নারী যাত্রীকে শ্লীলতাহানি ও মারধরের অভিযোগে বাসের চালক ও হেলপারকে আটক করেছে হাতিরঝিল থানা পুলিশ।

ঘটনা ঘটে সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, টঙ্গী স্টেশন রোড থেকে মেরুল বাড্ডার যাওয়ার সময় দুই নারী যাত্রী ওই বাসে ওঠেন। নামার সময় তাদের ব্যাগ না পাওয়ায় বাসের চালক ও হেলপারের সঙ্গে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ওই নারীকে শ্লীলতাহানি ও মারধর করা হয়।

বাসে থাকা অন্যান্য যাত্রী ও স্থানীয়রা চালক ও হেলপারকে ধরে মারধর করে আটক রাখেন এবং পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে তাদের আটক করে থানায় নিয়ে আসে।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম উল্লাহ বলেন, "আমরা খবর পেয়ে রামপুরা ব্রিজ থেকে চালক ও হেলপারকে আটক করেছি। ভুক্তভোগী নারী ঢামেক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"

ওসি মো. রাজু জানান, স্থানীয়রা তাদেরকে ঘিরে মব সৃষ্টি করার চেষ্টা করছিল। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তাদের হেফাজতে নিয়ে এসেছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে এবং বিস্তারিত পরে জানানো হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন