

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় একটি বাসায় ভিশন এসি বিস্ফোরণের ঘটনায় দগ্ধ শিশু তানভীর (৯) মারা গেছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৭টায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যায় তানভীর।
এর আগে এই ঘটনায় গত ২৪ সেপ্টেম্বর হাসপাতালে পাঁচ দিন মৃত্যুর সাথে লড়াই করার পর করুণ মৃত্যু হয় তানভীরের বাবা তুহিন হোসেনের (৩৮)।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, যাত্রাবাড়িতে এসি বিস্ফোরণে একই পরিবারের চারজনকে হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে তাদের চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে আজ সকালে শিশু তানভীর আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তার শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছিল। এর আগে গত বুধবার শিশু তানভীরের বাবা ৪৭ শতাংশ দগ্ধ নিয়ে এইচডিইউতে মারা যান।
ভিশনের এসি বিস্ফোরণের ঘটনায় এখনো তুহিনের স্ত্রী ও এক সন্তান এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে এই ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আনা হয়। দগ্ধরা হলেন- মো. তুহিন হোসেন (৩৮), তার স্ত্রী ইভা আক্তার (৩০), দুই ছেলে তানভীর (৯) ও তাওহীদ (৭)।
মন্তব্য করুন