বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সোমবার রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৭ পিএম
ছবি সংগৃহীত
expand

জরুরি গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর কয়েকটি এলাকায় টানা ৫ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

রবিবার (২২ ফেব্রুয়ারি) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, সোমবার সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত ঢাকার শহীদ ফারুখ সড়ক, রমজান ভাইয়ের গলি এবং পশ্চিম যাত্রাবাড়ী এলাকায় গ্রাহকেরা গ্যাস পাবেন না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাজধানীর বিভিন্ন এলাকায় নিয়মিত গ্যাস পাইপলাইনের সংস্কার কার্যক্রম পরিচালনা করছে দেশের বৃহত্তম গ্যাস বিতরণ সংস্থা তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।

এর অংশ হিসেবে উল্লিখিত এলাকাগুলোতে গ্যাসের স্বল্পচাপ সমস্যা সমাধানে পাইপলাইন প্রতিস্থাপন করা হবে। কাজ চলাকালে সংশ্লিষ্ট এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank