

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা করে ২৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) একাধিক থানা।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশান, ক্যান্টনমেন্ট, ডেমরা, মোহাম্মদপুর, পল্লবী, খিলগাঁও, হাজারীবাগ, আদাবর, বংশাল, যাত্রাবাড়ী, তেজগাঁও শিল্পাঞ্চল ও শেরেবাংলা নগর থানা এলাকায় দিনব্যাপী এই অভিযান পরিচালনা করা হয়।
থানা অনুযায়ী গ্রেপ্তারের সংখ্যা হলো— গুলশান থেকে ২ জন, ক্যান্টনমেন্ট থেকে ৩ জন, ডেমরা থেকে ১ জন, মোহাম্মদপুর থেকে ৩ জন, পল্লবী থেকে ৩ জন, খিলগাঁও থেকে ২ জন, হাজারীবাগ থেকে ৩ জন, আদাবর থেকে ১ জন, বংশাল থেকে ৩ জন, যাত্রাবাড়ী থেকে ৫ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থেকে ২ জন এবং শেরেবাংলা নগর থানা এলাকা থেকে ১ জন।
ডিসি তালেবুর রহমান জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন

