শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে আজকের কর্মসূচি 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০০ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

রাজধানীতে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দপ্তর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠন।

এতে রাজধানীতে প্রতিনিয়ত সড়কে বের হয়ে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয়। তাই সকালে বের হওয়ার আগে আজ কোথায় কোন কর্মসূচি তা জেনে নেওয়া প্রয়োজন।

একনজরে দেখে নিন শনিবার (৭ ফেব্রুয়ারি) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কি কি আছে-

বিএনপির কর্মসূচি

বেলা ১১টায় ভাষানটেকে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত সম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান চিকিৎসক ডা. জুবাইদা রহমান। এরপর দুপুর সাড়ে ১২টায় মহাখালী কড়াইল এলাকায় আয়োজিত চক্ষু চিকিৎসা ক্যাম্প পরিদর্শন করবেন তিনি।

জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং ঢাকা-১৬ আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী আমিনুল হক তার নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মিরপুর ১২ সংলগ্ন বিভিন্ন ক্যাম্প এলাকায় ব্যাপক গণসংযোগ কর্মসূচি পালন করবেন।

সে সঙ্গে তিনি সকাল ১০টা ৪৫ মিনিট থেকে বিকেল ৫টা পর্যন্ত মিরপুর ১২ ডি-ব্লক পানির ট্যাংকি মসজিদের সামনে। ডি-ব্লক পানির ট্যাংকি থেকে শুরু হয়ে ই-ব্লক, কুর্মিটোলা ক্যাম্প (উঁচু এলাকা), কেটিসি ক্যাম্প এবং মুরাপাড়া ক্যাম্প সংলগ্ন এলাকাগুলোতে গণসংযোগ কর্মসূচি পালন করবেন।

এদিকে, ঢাকা-১৭ সংসদীয় আসনে বিএনপি চেয়ারম্যানের পক্ষে কড়াইল বস্তিতে বেলা ১১টায় গণসংযোগ করবেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানউল্লাহ আমান।

বিএনপি নির্বাচন পরিচালনা অফিসে দুপুর ১২টায় সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিল সদস্য ও বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদী আমিন।

বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মুক্তিযোদ্ধা দল আয়োজিত অবস্থান কর্মসূচি পালন করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

ইলেকশন অবজার্ভার সোসাইটির সংবাদ সম্মেলন

ইলেকশন অবজার্ভার সোসাইটি (ইওএস) আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে নির্বাচন পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় ‘দেশব্যাপী সার্বিক অবস্থা ও স্থানীয় পর্যবেক্ষকদের অবস্থান’ শীর্ষক একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এদিন বিকেল ৩টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন