

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীতে একটি পরিত্যক্ত কক্ষে ককটেলসহ অবস্থানকালে দুই জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ-ডিএমপি।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে উত্তর বাসাবো এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ডিএমপির সবজবাগ থানা পুলিশ।
আজ বিকেলে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মুহাম্মদ তালেবুর রহমান।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ রাকিব হোসেন (২৭) এবং মাহাবুব (২০)।
পুলিশ বলছে, গোপন সংবাদের ভিত্তিতে সবুজবাগ থানা পুলিশ জানতে পারে দুইজন ব্যক্তি সবুজবাগ থানাধীন উত্তর বাসাবো প্রেসের গলিতে পরিত্যক্ত একটি কক্ষে ককটেলসহ অবস্থান করছে। পরবর্তীতে সেই স্থানে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করার হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে ডিএমপি।
মন্তব্য করুন
