বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যা, কারওয়ান বাজার মোড় অবরোধ 

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ১১:৫৬ পিএম
কারওয়ান বাজার মোড় অবরোধ
expand
কারওয়ান বাজার মোড় অবরোধ

রাজধানীতে ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যার প্রতিবাদে কারওয়ান বাজার মোড় অবরোধ করা হয়।

‎বুধবার (৭ জানুয়ারি) রাত ১১টায় কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা মোড় অবরোধ করে বিক্ষুব্ধরা। এতে কাওরান বাজার মোড়সহ আশপাশের সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট সৃষ্টি হয়। ‎ ‎এর আগে রাত ৮টা ৪০ মিনিটের সময় বসুন্ধরা শপিং মলের পেছনে স্টার হোটেলের সামনে মুসাব্বিরকে গুলি করা হয়। তাকে লক্ষ্য করে মোট পাঁচটি গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এ ঘটনায় আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন, প্রাথমিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।

তাকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নেয়া হলেও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসক।

ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ফজলুল করিম বলেন, দুজনকে গুলি করা হয়েছে। আজিজুর রহমান মোসাব্বির মারা গেছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup